রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

সাদেক হোসেন খোকার জন্য জমিয়তের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, হাবিবুন নবী খান সোহেল বলেছেন- বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ঢাকা সিটির সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ছিলেন সব শ্রেণীর মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। তিনি আজীবন নিপীড়িত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করে গেছেন।

আজ বিকেলে পল্টনের জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক বিশেষ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের সকল ক্রান্তিলগ্নে সাদেক হোসেন খোকা যে ভূমিকা রেখেছেন, তা এদেশের মানুষ কোনোদিনই ভুলতে পারবে না। বাংলাদেশে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি সর্বোপরি বহুদলীয় গণতন্ত্রের চর্চায় সাদেক হোসেন খোকা যে অসাধারণ ভূমিকা রেখেছেন তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য সংগ্রাম মুখর জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব ও জনগণের আিধকার আদায়ে সর্বস্থরের মানুষকে ঝাপিয়ে পড়াই এখন সময়ের দাবী।

বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম বলেন, বাংলাদেশ থেকে গণতন্ত্র মুছে ফেলা হয়েছে। ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে দেশ চলছে। দেশে আইনের শাসন নেই, অহরহ মানুষকে গুম, খুন করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। ইসলাম ও দেশের স্বার্থে ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনই পারে দেশকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে।

পরে তিনি মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন খান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি আতাউর রহমান খান, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা তোফায়েল গাজালি, মাওলানা আবু সাঈদ, মুফতি সুহাইল আহমদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ