রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেরুতে বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানায়, গতকাল মঙ্গলবার দেশটির অতুজকো প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। বাসটি পাহাড়ি রাস্তা থেকে ৩০০ মিটার নিচে পড়ে গেলে এ হতাহত হয়।

বাসটির অধিকাংশ যাত্রী পেরুর রাজধানী লিমা থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালাঙ্কাস গ্রাম থেকে ত্রুজিলোতে ফিরছিলেন। দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ