শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হুমায়ূন আহমেদ এর ৭১তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন আজ। শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। হুমায়ুন আহমেদ ২০১২ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেও রেখে গেছেন অমূল্য সৃষ্টি সম্ভার।

হুমায়ূন আহমেদ ছিলেন বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী জনপ্রিয় লেখক হিসেবে গণ্য করা হয় তাকে। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও গীতিকার। আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ তিনি।

বাংলা সাহিত্যে সংলাপ প্রধান নতুন শৈলীর জনক হুমায়ূন আহমেদ। তার সৃষ্ঠ চরিত্র ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠে জনপ্রিয়। তিনি তিনশ’র বেশি বই লিখেছেন।

তরুণ সমাজে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সাহিত্যিক আশির দশক থেকে মধ্যবিত্ত জীবনের কথা সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে শিল্প-সাহিত্যে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউয়র্কে মারা যান জনপ্রিয় এই কথাসাহিত্যিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ