রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

২৫ জনকে আসামি করে আবরার হত্যাকাণ্ডে চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট চূড়ান্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ প্রথমে ১৯ জন এজাহারভূক্ত আসামি ছিল, পরে আসামির সংখ্যা দাঁড়ায় ২৫ জনে।

এদের সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের প্রধান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বাকিরা ছিল পরোক্ষভাবে জড়িত।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যাদের আটক করা হয়েছিল তাদের বেশিরভাগই ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী। হত্যাকাণ্ডের পর তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানায় ছাত্রলীগ। অভিযুক্তদের মধ্যে ২১ জন বর্তমানে কারাগারে রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বুয়েটের শিক্ষক এবং হল প্রশাসনসহ বিভিন্ন পক্ষের বক্তব্য নেয়া হয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। সূত্র: বিবিসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ