বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আরো একটি ট্রেন লাইনচ্যুত উল্লাপাড়ায়, ইঞ্জিনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস।

শেষ খবর পাওয়া পর্যন্ত চালকসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ মোট নয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। অন্তত তিনটি বগিতে আগুন লেগে পুড়ে গেছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় পতিত হয়ে রেল লাইনের পাশে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। ট্রেনটির ইঞ্জিন ও কয়েকটি বগিতে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ