বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাহমুদুল হাসান নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন, নিহত মাহমুদুল হাসান ডাকাত বলে দাবি করছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হাসান নয়াপাড়া শরণার্থী মৌচনী ক্যাম্পের এইচ ব্লকের বাকার আহমেদের ছেলে। তিনি শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত সর্দার জকিরের ডান হাত।

পুলিশ সূত্র জানায়, অস্ত্র মামলার পলাতক আসামি মাহমুদুল হাসান টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ের পাদদেশে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। পরে কক্সবাজার (সদর) অতিরিক্ত পুলিশ সুপার রেদুয়ানের নেতৃত্বে মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, ওসি (তদন্ত) এবিএমএস দোহা ও নয়াপাড়া মোচনী ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুহা. মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যায়।

পুলিশকে দেখামাত্র ডাকাত দলের সদস্যরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় মাহমুদুল হাসানকে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

বন্দুযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তলের গুলি, তিনটি এলজি, ১৩ রাউন্ড শটর্গানের তাজা কার্তুজ ও ১৫ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, কনেস্টবল মিঠুন জয়, শাহীন ও হাবিব।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করে মামলা করা হবে বলে পুলিশ জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ