বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের লালপুরে বেগুন বিক্রির টাকা নিয়ে বিরোধে বাবাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক এই রায় ঘোষণা করেন।

এসময় আসামি মুনসুর আদালতে উপস্থিত ছিলেন।

নাটোর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ লালপুর উপজেলার শোভ ঠাকুরপাড়া এলাকায় বাবা ঘুঘু আলীর সঙ্গে বেগুন বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাবল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন ছেলে মুনসুর।

এ ঘটনায় ঘুঘু আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে ভাতিজা মুনসুরের নামে লালপুর থানায় হত্যা মামলা করেন।

মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার ছেলে মুনসুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ