রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মালয়েশিয়া পাচারকালে ১২২ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফের সেন্টমার্টিনের উপকূলীবর্তী সাগর থেকে একটি কাঠের বিকল ট্রলার থেকে ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু ছিল।

এসব রোহিঙ্গা সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিল বলে জানিয়েছেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড সদস্য স্থানীয় স্টেশন কমান্ডার লে. এম জোসেল রানা বলেন, বৃহস্পতিবার সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে একটি কাঠের নৌযান ভাসতে দেখেন কোস্টগার্ডের দক্ষিণ-পূর্ব জোনের একটি বিশেষ টহল দল। সেখানে পৌঁছে তারা দেখেন নৌযানটি বিকল হয়ে গেছে। এর ভেতর থেকে ১১৯ রোহিঙ্গা উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৪৭ পুরুষ, ৫৮ নারী এবং শিশু ১৪ জন বলে জানান তিনি। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর তাদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হই। সন্ধ্যায় তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মানবপাচারকারী কোনো দালালকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার লে. এম জোসেল রানা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ