বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

রাজশাহীতে অবতরণের সময় ফাটলো বিমানের চাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের সময় চাকা ফেটে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেলেন এর ৩৩ যাত্রী।

রোববার সকালে ঢাকা থেকে ৩৩ জন যাত্রী নিয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাউল ইসলাম। তিনি বলেন, সকালে বিমানটি রাজশাহীর উদ্দেশ্যে যায়। সেখান থেকে আবার ৫৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল বিমানটির। কিন্তু চাকা ফেটে যাওয়ায় পরবর্তীতে অন্য একটি বিমান দিয়ে যাত্রীদের ঢাকায় নিয়ে আসা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল পৌনে ১০টায় রাজশাহী পৌঁছায় টিআর ৭২-৫০০ বিমানটি। রানওয়েতে অবতরণের সময় হঠাৎ করে পেছনের বাঁ দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় বিমানটিতে থাকা সবাইকে নিরাপদেই নামিয়ে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ