বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

টিসিবির পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কি, ‘মিস ফায়ারে’ গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে লাইনে দাঁড়িয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধা‌ক্কির সময় পু‌লিশের মিস ফায়ারে নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর রিকাবিবাজারের ক‌বি নজরুল অডিটো‌রিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত পথচারী চন্দ্রকান্ত সিংহকে সিলেট ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। তার বাম হাতে গু‌লি লেগেছে। তবে আহত নারীর প‌রিচয় পাওয়া যায়‌নি।

কোতোয়ালী থানার প‌রিদর্শক (তদন্ত) রিতা আক্তার এ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আজ সকাল ১০টার পর থেকে টি‌সি‌বির উদ্যোগে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়। এ সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য পু‌লিশ পাঁচজন করে ক্রেতাকে অডিটো‌রিয়ামের গেট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছিল। এর মধ্যে পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হলে পু‌লিশ বাঁধা দেয়। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গু‌লি বের হয়ে যায়।

প্রসঙ্গত, গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‍্যাব-৯ অভিযান চা‌লিয়ে ট্রাকভ‌র্তি ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজসহ দুইজনকে গ্রেপ্তার করে। পেঁয়াজগু‌লো ভারত থেকে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে দেশে আনা হয় বলে র‌্যাব জানায়। জব্দ করা এসব পেঁয়াজই টিসিবির মাধ্যমে আজ থেকে বিক্রি করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ