বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

নোয়াখালীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রোববার রাতে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে তিন আরোহী সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আপানিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ