বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনলেন সিলেট সিটির মেয়র আরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাইনে দাঁড়িয়ে খোলাবাজার থেকে টিসিবির পেঁয়াজ কিনলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (১৮ নভেম্বর) সকালে সিলেটের কিন ব্রিজ পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রির অস্থায়ী কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেন।

এসময় মেয়র গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের কাতারে এসে পেঁয়াজ কিনতে আসা তার প্রতীকী প্রতিবাদ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান মেয়র।

এদিকে আজ সকাল থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়। এসময়ে ট্রাকের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ