বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

খুলনায় কাল থেকে বাস চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলায় বন্ধ রাখার পর আগামীকাল বুধবার থেকে সব সড়কপথে বাস চলাচল করবে। নগরের সোনাডাঙ্গার আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস ছাড়বে। প্রশাসনের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস চালকরা।

মঙ্গলবার সকালে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে ২১ ও ২২ নভেম্বর নতুন নীতিমালা কিছুটা শিথিল করার আশ্বাস দিলে চালক ও মালিকরা বাস চালু করার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, ঢাকায় জাতীয় শ্রমিক ফেডারেশনের বৈঠক হবে ২১ ও ২২ নভেম্বর। বৈঠক পর্যন্ত অভ্যন্তরীণ সড়কপথে গাড়ি চালানোর অনুরোধ করেছেন জেলা প্রশাসক। তার পরিপ্রেক্ষিতে বাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েকদিন নতুন সড়ক আইন বাস্তবায়নে কিছুটা শিথিল করার আশ্বাস দেয়ায় ইউনিয়নের পক্ষ থেকে চালক ও মালিকদের গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছে। কাল থেকে চালকেরা গাড়ি চালাবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, খুলনায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়া হলেও সমস্যা হলো অন্যান্য জেলার শ্রমিকদের নিয়ে। খুলনা থেকে অন্যান্য রুটে বাস গেলেই সেখানকার শ্রমিকেরা তা আটকে দেয়। এরপরও আগামীকাল থেকে অন্তত অভ্যন্তরীণ রুটে বাস চলবে বলে আশা করা যাচ্ছে।

জেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহা. নূরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ