রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

'ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং এ সংক্রান্ত কোন মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ১০জন আলেম। ১৯ নভেম্বর (মঙ্গলবার) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতি প্রদানকারী ১০ আলেম হলেন- মাওলালা আব্দুর রহমান, মাওলানা সাখাওয়াত, মাওলানা শওকত আলী, মাওলানা নুরুল আলম, মাওলানা বদরুজ্জমান, মাওলানা ফাহিমুর রহমান, মাওলানা আব্দুল কাহহার, মাওলানা মুজিবুল হক, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা রাসেল একরাম।

বিবৃতিতে তারা বলেন,“ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে আমরা দীর্ঘদিন থেকে চিনি, প্রথম জীবনে তিনি মাদরাসায় লেখাপড়া করেছেন। বর্ষীয়ান এই রাজনৈতিক সারাজীবন আলেম-ওলামাদের সম্মান ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অব্যাহতভাবে পরিশ্রম করেছেন। তিনি মর্যাদা রক্ষায় কাজ করে চলেছেন। কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতির ব্যাপারে তার অবদান স্মরনীয় হয়ে থাকবে।”

আলেম বান্ধব এই ধর্মপ্রাণ মানুষটির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য ওলামায়ে কেরামের প্রতি বিশেষ আহবান জানিয়ে তারা বলেন,“অপপ্রচারের কারণে কোন হকপন্থি আলেম কষ্ট পেয়ে থাকলে ধর্মপ্রতিমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। দেশের শ্রদ্ধাভাজন আলেমেদীন আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলীকে নিয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন।”

“কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল সে বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাট পেস্ট’ করে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, এ ব্যাপারে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পরেও আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, একটি ষড়যন্ত্রকারী মহল বিষয়টি নিয়ে জল ঘোলা করছে এবং নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয় “সুতরাং এ বিষয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা দীন ধর্ম এবং ইসলামকে তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, স্বেচ্ছাচারিতা করে এবং দেশের স্বাধীনতা ও স্বার্থবিরোধী কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।”- বিবৃতি

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ