বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

নেত্রকোণায় বেশি দামে লবণ বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে দণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার কেন্দুয়ায় নির্ধারিত মূল্যের বেশি দামে লবণ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দুয়া সদর বাজার এবং রামপুর ও বেখৈরহাটি বাজারে এ অভিযান চলে।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম। এ সময় আদালতকে সাহায্য করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান।

অভিযানে কেন্দুয়া বাজারের বানিজ্যালয়ের লবণ ডিলার বাচ্চু মিয়াকে ৭০ হাজার, রামপুর বাজারের মুজাহিদ স্টোরের মালিককে ২০ হাজার, বেখৈরহাটি বাজারের ব্যবসায়ী শাহীন মিয়াকে ৫০ হাজার এবং একই বাজারের ব্যবসায়ী আরশাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সম্পর্কে ইউএনও আল ইমরান রুহুল ইসলাম বলেন, ‘অভিযান এখনও চলছে। গুজবে কান না দেওয়ার জন্য সকলকে আহবান জানান।’

ওসি রাশেদুজ্জামান বলেন, ‘গুজবকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, আজ সকালে গুজব উঠে প্রতি কেজি লবণের মূল্য ৫০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। লবনের অনেক ঘাটতি দেখা দিয়েছে। এমন গুজব ছড়িয়ে পড়লে সকাল থেকেই কেন্দুয়া বাজারসহ আশপাশের বাজারের দোকানগুলোতে লবণ কিনতে ক্রেতার ভিড় পড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ