রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মন্ত্রীরা এখন বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছেন: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নানের বক্তব্যের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মন্ত্রীরা এখন ‘বেহেশতের টিকেট বিক্রি’ শুরু করেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, এই সরকারের মন্ত্রীরা বলেন, আমাদের প্রধানমন্ত্রী এত সওয়াব কামাই করেছেন, উন্নয়নের এমন মডেল কায়েম করেছেন যে তিনি শেখ হাসিনা বেহেশতে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন বোঝেন মন্ত্রীরা আজকাল বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছেন। বেহেশতের টিকিটের যদি গ্যারান্টি থাকে, তাহলে ভোটের টিকিটের গ্যারান্টি পাবেন না কেন? বেহেশতে যদি যেতে পারেন, তাহলে ভোটের পুলসিরাত পার হতে পারবেন না কেন?

আওয়ামী লীগকে উদ্দেশ্যে মান্না বলেন, ক্ষমতা থেকে পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন, রাষ্ট্রপতিকে বলেন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে। আমাদের দাবিগুলো আপনাদের কাছে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আপনারা ক্ষমতা ছাড়বেন না, অথচ অন্যের টুটি চেপে ধরার চেষ্টা করবেন। এইবার আপনারা ভুল করছেন, ক্ষমতা না ছাড়লে এবার পার পাবেন না।

দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রসঙ্গে মান্না বলেন, বর্তমান সরকার মানুষের জীবনের মান নিরাপদ করতে পারেনি। মানুষের পেটের ক্ষুধার আগুন নেভাতে পারেনি। চাল, পেঁয়াজ, আটা, লবণ, শাক-সবজির সমস্ত কিছুর দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না। আপনারা শুধু পারেন যারা প্রতিবাদ করে ধরে নিয়ে গুম করতে।

তিনি আরও বলেন, এই সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশের নারীরা নিরাপদ নয়, কিশোর-কিশোরী-যুবকেরা নিরাপদ নয়। মানুষ না খেয়ে অনশন করে মারা যায় তবু এই সরকারের কোনো জ্ঞান নেই। এটাতো মানুষের সরকার নয়। এই সরকার কিভাবে ক্ষমতায় এসেছে তা আপনারা সবাই জানেন।

চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে মান্না বলেন, কয়েকদিন ধরে তারা ধোঁয়া তুলল দুর্নীতি বন্ধ করব। দুর্নীতি বন্ধে শুদ্ধি অভিযান চালু করেছি। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে যারা গ্রেফতার হয়েছেন এবং রিমান্ডে আছেন তারা কারা কারা ক্যাসিনো এবং দুর্নীতির সাথে জড়িত, তাদের নাম বলেছেন। তাদের কারও বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান ও এখন থেমে গেছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উন্নয়ন মেলা-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মানুষ পেট ভরে তিনবেলা ভাত খাচ্ছে। প্রায় ৯৫-৯৬ ভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এ কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পুণ্য অর্জন করেছেন যে, তার বেহেস্তে যাওয়ার অধিকার আছে, হক আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ