রকিব মুহাম্মদ ।।
চলতি মাসের শুরুতে শোবিজ জগতকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আলোচিত পাকিস্তানি অভিনেত্রী-গায়িকা রাবি পিরজাদা। সাথেসাথে বিগত জীবনে তার থেকে ঘটে যাওয়া গোনাহ থেকেও তাওবা করেছেন তিনি। রাবি নিজের যাবতীয় পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আমি রাবি পিরজাদা শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমার সব পাপ ক্ষমা করুন এবং মানুষের মনে আমার প্রতি যে রাগ জমা হয়েছে, তাও যেন কিছুটা কম হয়।’
পাকিস্তানী গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রল করার কয়েক সপ্তাহ পরে, রবি পিরজাদার অন্তরঙ্গ ছবি ও দুটি ব্যক্তিগত ভিডিও অনলাইনে ফাঁস হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনার সৃষ্টি হয়। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করার কথা ভাবেন তিনি।
সদ্য দীনের পথে ফিরে আসা রবি পীরজাদা তার ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার পরে এতটাই হতাশাগ্রস্ত হয়েছিলেন যে তিনি আত্মহত্যা করার কথা ভাবছিলেন। তবে তিনি দেশটির অন্যতম দাঈ ও মুসলিম স্কলার মাওলানা তারিক জামিলের কাছ থেকে আধ্যাত্মিক দিকনির্দেশনা পেয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রবি পিরজাদাকে মাওলানা তারিক জামিলের কাছ থেকে আধ্যাত্মিক দিকনির্দেশনা নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি মাওলানা সঙ্গে লাহোরে সাক্ষাত করেন।
এক ব্যক্তি টুইটে জানিয়েছেন, "রাবি পীরজাদা যখন মাওলানার কাছে এসেছিলেন, তার চোখে অশ্রু ছিল এবং হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, তারিক জামিল সাহেব! আমি কখনো মদ পান করিনি, ধুমপান করিনি, আমি সবসময় একজন ভাল মুসলিম হওয়ার চেষ্টা করেছি। আমি কীভাবে সবার মুখোমুখি হব? "
মাওলানা সব শুনে বললেন, ‘কোন চিন্তার দরকার নেই এবং হতাশ হওয়ার দরকার নেই। আমরা মানুষ তাই আমরা ভুল করেছি এবং আল্লাহ আমাদের জন্য তাওবার রাস্তা খুলে রেখেছেন। এক বার তাকে বলুন , '' ইয়া আল্লাহ! আমার তওবা ...! তিনি সমস্ত গুনাহ ক্ষমা করবেন। কারণ তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তার তওবার দরজা সবসময়ের জন্যই খোলা।
মাওলানা তারিক জামিলের সাথে কথা বলে রাবি পীরজাদা স্বস্তি পান। সাথেসাথে আল্লাহর দরবারে ক্ষমা চান এবং পুরো জীবন দীনের পথে চলার প্রতিজ্ঞা করেন। পরে গত বৃহস্পতিবার ভাইরাল হওয়া নতুন এক ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পà¦