বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মেঘনায় বাল্কহেড ডুবি, ২ শ্রমিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড ডুবিতে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার হয়েছে। বাল্কহেডের ভেতর থেকে মুহা. আসলাম (২৪) ও আব্দুল মান্নান (৬০) নামে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন ডুবরিরা।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে নয়ানগরে নদীর ১০০ ফুট গভীরে জাহাজটি পাওয়া যায়।

কোস্ট গার্ডের স্টেশন অফিসার লেফটেন্যান্ট এম এম আসিফ জানান, গজারিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে ডুবে যাওয়া বাল্কহেডের খোঁজ পাওয়া যায়। বাল্কহেডের ভেতরে আরো কোনো মরদেহ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, লঞ্জের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের তিন শ্রমিকের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ ইমদাদের (৪০) সন্ধানে আজ (মঙ্গলবার) পুনরায় অভিযান শুরু করা হবে।

প্রসঙ্গত, গত রোববার ভোরে বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় এমভি নাদিয়া নামে বাল্কহেডটি মেঘনায় ডুবে যায়। এতে বাল্কহেডটিতে থাকা তিন শ্রমিক নিখোঁজ হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ