বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

চাঁপাইনবাবগঞ্জে লবণের গুজব ঠেকাতে মসজিদে মাইকিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লবণের দাম বৃদ্ধির নিয়ে গুজব ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাইকিং করে গুজবে কান না দেয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

মুসরিভূজা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান বলেন, লবণের গুজব ঠেকাতে পুলিশের উপস্থিতিতে মসজিদের মাইকে সবাইকে সচেতন করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, দুপুরে গুজব শুরুর পর থেকেই পুলিশের কয়েকটি টিম বিভিন্ন বাজারে অবস্থান করে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করেছে। পরে সন্ধ্যার দিকে এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরের পর থেকেই বিভিন্নস্থানে লবণ সংকটের গুজব উঠে। পেঁয়াজের মতো লবণের দামও বাড়বে বলে এই গুজব ছড়িয়ে পড়ে। লবণের দাম বাড়ার খবর পেয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকানে দোকানে লবণ কিনতে ভিড় করেন।

এই সুযোগে ব্যবসায়ীরাও লবণের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করেন। অনেক পরিবার ৫ থেকে ১০ কেজি করে লবণ ক্রয় করে মজুদ করে রাখে। এতে বিকেল থেকে অধিকাংশ দোকানপাটে প্যাকেটজাত লবণ ও খোলা লবণের সংকট সৃষ্টি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ