রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীসহ অভ্যন্তরীণ রুটে চলাচলরত সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম বলেন, আজ সকাল ৭টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে ঠিকানা বাসের চালক দেলোয়ার হোসেন ও প্রাইভেটকারচালক নাজমুল হাসান বলেন, আমাদের ওপরে যে আইনটি চাপিয়ে দেয়া হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এই আইন মানি না।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম বলেন, ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও এখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলীসহ পরিষদের তিন নেতার সঙ্গে বৈঠক করেন। তবে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ