রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নিত্য পণ্যের বাজারে অরাজক পরিস্থিতি বিরাজ করছে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। পেঁয়াজের আকাশ ছোয়া দামের পরে লবন নিয়ে হুলস্থুল কান্ড ঘটে গেল। এখন নতুন করে চালের দাম বৃদ্ধি পাচ্ছে।

সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৫-৬ টাকা বেড়েছে। বাজার দরে এই টালমাটাল অবস্থার সরকার কোনভাবেই এড়াতে পারে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণির মুনাফাখোর জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। সরকার এ সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না।

সরকার দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীল অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব- মাওলানা আহমদ আলী কাসেমী।

সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক
মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল,
অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক,
হাজী নূর হোসেন প্রমুখ।

-এটি