রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সরকারের ভিত নড়ে গেছে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে।

আমরা পাকিস্তানের গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য বেরিয়ে এসেছি, সরকারের শিকড় কেটে ফেলা হয়েছে  দিন গুণতে থাকুন, অচিরেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো।

পাকিস্তানের সিন্ধু হাইওয়ের বান্নু চৌকোয় যাত্রাবিরতির সময় মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্বোধন করে বলেন, আমাদেরকে গালি দেয়া ছাড়া আপনার কিছুই করার নেই, খুব তাড়াতাড়ি পদত্যাগ করুন।

আমরা আপনার মুখোমুখি হবো। আপনার দলের লোকেরা জবাবদিহি করার দাবি করছে, আপনি জবাবদিহি করবেন না আমরা জানি।

জাতিকে আবারও নির্বাচনে যেতে হবে, দেশের মানুষ তাদের ভোট চুরি করে সরকার চলতে দিতে পারে না।

এ সময় এমএনএ জাহিদ আকরাম খান দুরানী এবং প্রাক্তন তহসিল নাজিম ইঞ্জিনিয়ার মালিক ইহসান খান উপস্থিত ছিলেন।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ