বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

টাঙ্গাইল শহরে ৭২ ঘণ্টা ১৪৪ ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল শহরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে শহরে মাইকিং করে বিষয়টি পৌরবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে পাল্টা কর্মসূচি হাতে নিয়েছে খান পরিবার-বিরোধী গ্রুপ। এ নিয়ে টাঙ্গাইল শহরে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন বলেন, ‘দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পুরো টাঙ্গাইল। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটতে পারে এমন চিন্তা করে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ