বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ঢাকা-ভোলা চালু হচ্ছে অত্যাধুনিক ভলভো ওয়াটার বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-ভোলা নৌ-রুটে গ্রিন লাইনের অত্যাধুনিক ভলভো ওয়াটার বাস চালু হচ্ছে সোমবার থেকে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনের গ্রিন লাইন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

গ্রিন লাইনের মালিক মো. আলাউদ্দিন জানান, ঢাকা-ভোলা রুটে অত্যাধুনিক ওয়াটার বাস সেবা ২৫ নভেম্বর থেকে চালু হচ্ছে। ওই দিন দুপুর দেড়টায় ভোলা থেকে প্রথম ওয়াটার বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

২৬ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে যাবে ওয়াটার বাস আর ভোলা থেকে ছেড়ে আসবে প্রতিদিন দুপুর দেড়টায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অত্যাধুনিক এই ওয়াটার বাসের দোতলার সিট প্রতি ভাড়া এক হাজার টাকা এবং নিচতলার প্রতি সিট সাতশ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গ্রিন লাইন ঢাকা-বরিশাল রুটে ভলভো ওয়াটার বাস চালু করে। এবার ঢাকা-ভোলা রুটেও একই সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ