শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তালেবান হামলায় চিনুক হেলিকপ্টার ভূপাতিত, নিহত ২ মার্কিন সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে একটি মার্কিন চিনুক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তালেবানরা। এতে দুজন মার্কিন কর্মকর্তা নিহতের ঘটনা ঘটেছে।

মার্কিন সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন মার্কিন কর্মকর্তা নিহত হয়েছে। যুদ্ধযানটি বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে।

রয়টার্স জানায়, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও আফগানিস্তানের তালেবানদের দাবি, রাজধানী কাবুল থেকে দক্ষিণে লোগার প্রদেশে এই ঘটনা ঘটে। গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে তারা।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় জানায়, মঙ্গলবার রাতে লোগারের সারখের পাংগ্রাম এলাকায় তালেবানের বিরুদ্ধে অভিযানে আসে মার্কিন বাহিনী। এই সময় তালেবানরা পালটা হামলা চালায়। এতে গুলিতে একটি মার্কিন চিনুক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

তবে আফগান সরকার তালেবানদের এই দাবি নাকচ করে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তালেবানদের হামলায় এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ