শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রিটিশ নির্বাচন: মুসলিমরা পেতে চলেছে ৩১ আসন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন। অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৮টি দল অংশ নেবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন স্বতন্ত্র প্রার্থী।

এ নির্বাচনে মুসলিম ভোটাররা দেশব্যাপী ভোটার নিবন্ধনে এগিয়ে থাকার কারণে মোট ৩১টি আসনে জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

সোমবার (১৮ নভেম্বর) ব্রিটিশ মুসলিমদের একটি শীর্ষস্থানীয় গোষ্ঠীর নির্বাচনী জরিপের বরাতে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

ব্রিটেন মুসলিম কাউন্সিলের সেক্রেটারি-জেনারেলে হারুন খান সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সমাজে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে মুসলমানরা -তাদের সামগ্রিক বৈচিত্র্যে- আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

হারুন খান জানান, আমরা আশা করছি, নির্বাচনে মুসলিম প্রার্থীদের অংশ গ্রহণের বিষয়টি সারাদেশের মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছে যাবে এবং তারা গুরুত্ব দেবে। নির্বাচনে মুসলিম ভোটারদের ‘উচ্চ’ বা ‘মাঝারি’ মানের প্রভাব থাকতে পারে।

জানা যায়, যে ৩১টি আসন মুসলিমদের দখলে আসতে পারে সেগুলোর ১৪ করে লেবার ও কনজারভেটিভের এবং বাকি তিনটি এসএনপি-র। তবে যুক্তরাজ্যের মুসলমানদের প্রধান প্রতিনিধি সংস্থা ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেনস’ নির্দলীয় থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ