শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাজ্যে ইমরান খানকে ‘আজীবন সম্মাননা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্য থেকে ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ব্রিটিশ শীর্ষ শিখ সংগঠনগুলো শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মদিনে ইমরান খানকে বিশেষ এই সম্মাননা দেওয়া হয়।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, গুরু নানকের জন্মদিন উপলক্ষে লন্ডনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘আজীবন সম্মাননা’দেয় শিখ ধর্মের শীর্ষ সংগঠনগুলো।

লন্ডনের মেয়র সাদিক খানের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিখ ধর্মের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পাক প্রধানমন্ত্রীর হয়ে সম্মাননাটি গ্রহণ করেন যুক্তরাজ্যে নিয়োজিত পাকিস্তানের কর্মকর্তা সাহিবজাদা জাহাঙ্গীর।

গত ৯ নভেম্বর ইমরান খান ভারতীয় শিখ সম্প্রদায়ের জন্য কর্তারপুর করিডর চালু করেন। বিষয়টি নিয়ে শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রশংসিত হন তিনি। যুক্তরাজ্যের শিখরাও এ কারণেই তাকে ‘আজীবন সম্মাননা’ দিয়েছে।

পাক প্রধানমন্ত্রীর হয়ে সম্মাননা গ্রহণের সময় সাহিবজাদা জাহাঙ্গীর বলেন, গুরু নানকের জন্মদিনের আগে দ্রুততম সময়ের মধ্যে কর্তারপুর করিডর চালুর ব্যবস্থা করেন ইমরান। তিনি প্রশংসনীয় একটি কাজ করেছেন এবং এ জন্য আমাদের গর্ব হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ