শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইউটিউবারদের জন্য স্যামসাংয়ের বিশেষ স্মার্টফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যালাক্সি এস১১ বাজারে এনে ২০২০ সাল শুরু করতে চায় স্যামসাং। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে উন্মোচিত হবে সিরিজটি। পাঁচটি সংস্করণের স্মার্টফোন থাকবে এতে।

সিরিজের সব ফোনের ফোনের ক্যামেরা মডিউলে নজর সবার। স্যামসাংয়ের নিজস্ব ক্যামেরা অ্যাপের কোডিংয়ে তেমনই কিছু ইঙ্গিত রয়েছে। জানা গেছে, স্যামসাংয়ের ক্যামেরা অ্যাপের সর্বশেষ সংস্করণে ৮কে ভিডিও রেকর্ডিংয়ের রেফারেন্স রয়েছে।

বোঝা যাচ্ছে এই স্মার্টফোনেই সুপার-হাই রেজ্যুলেশনের সিনেমা তৈরি করা যাবে। এই সুবিধা নিতে পারবে ইউটিউবাররা।

গ্যালাক্সি এস ১১ সিরিজের সবচেয়ে ছোট সংস্করণ হবে গ্যালাক্সি এস১১ই। এর ডিসপ্লে সাইজ হতে পারে ৬ দশমিক ২ বা ৬ দশমিক ৪ ইঞ্চি। গ্যালাক্সি এস১১ মডেলে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। ব্যাটারির শক্তি হবে ৪৩০০ এমএএইচ। সবচেয়ে বড় ডিসপ্লে থাকবে গ্যালাক্সি এস১১ প্লাস মডেলে। ফোনটির ডিসপ্লে হবে ৬ দশমিক ৯ ইঞ্চি।

এছাড়া রয়েছে ১০৮ মেগাপিক্সেল তোলার সুযোগ। এরইমধ্যে কয়েকবার ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা গুজব শোনা যাচ্ছে, যা বাস্তব হওয়ার পথে। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস১১ এ দেখা মিলবে ক্যামেরাটির।

সূত্র:  টেকরাডা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ