রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

'এটা কোন ধরনের আলো', প্রথম আলোকে মুফতি ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারে নিরপেক্ষ তদন্ত কমিশন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোট।

রাজধানীর কারওয়ান বাজারে শনিবার সকালে প্রথম আলো কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ।

সেইসঙ্গে প্রথম আলোকে ইসলাম ও মানবতাবিরোধী উল্লেখ করে পত্রিকাটি নিষিদ্ধ করারও দাবি করা হয় মানববন্ধন থেকে। ইসলামী ঐক্যজোটের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র খেলাফত আয়োজিত মানববন্ধনে আবরারের মৃত্যুর জন্য প্রথম আলোর অবহেলাকে দায়ী করা হয়। তারা সময়মতো ব্যবস্থা নিলে হয়তো আবরারকে বাঁচানো যেত বলেও মনে করেন তারা।

prothom-alo

আবরারকে কেন রেসিডেন্সিয়ালের পাশের হাসপাতালে না নিয়ে, অনেক দূরের হাসপাতালে নেয়া হলো, সে প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, প্রথম আলো মুখে মানবতার কথা বললেও আসলে তারা নিজেদের স্বার্থের বাইরে চিন্তা করতে পারেন না।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আবরারের লাশ হাসপাতালে রেখে আপনারা আপনাদের উল্লাস, নৃত্য ও বেহায়াপনা চালিয়ে গেলেন। এটা কোন ধরনের মানবিকতা? এটা কোন ধরনের আলো? ঘুটঘুটে অন্ধকারে থেকে আলোর স্লোগান আপনাদের মানায় না।

আরএম/