রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে এখনও গণতন্ত্র আছে বলেই বিরোধী দল সংসদে এবং মাঠে ময়দানে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এ সব কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না। যে কোন আন্দোলনে গণতান্ত্রিক পথে থাকুন, মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি করবেন না। নোংরা রাজনীতি পরিহার করে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সরকার সহনশীল আচরণে বিশ্বাস করে, কিন্তু কোনভাবেই জনগণকে জিম্মি করে কোন আন্দোলন সমর্থন করা যায় না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে গতি সৃষ্টি হয়েছে, তা দক্ষিণ এশিয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ বছর মেয়াদী যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা শেষ পর্যায়ে। আরো ২০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ সব প্রকল্প উপজেলা পর্যায়ে বাস্তবায়ন হবে। এ জন্য এখন থেকে প্রস্তুতি রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ