রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

রাজধানীতে বন্দুকযুদ্ধে ‘অস্ত্র ও মাদক ব্যবসায়ী’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে খিলক্ষেত থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টুর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযানে গেলে একদল চোরাকারবারী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের 'বন্দুকযুদ্ধে' মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হন। তবে এদের মধ্যে কুখ্যাত মাদককারবারি ও অস্ত্র ব্যবসায়ী মিন্টু গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দু'টি শর্টগান, ১০ টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

নিহতের বিরুদ্ধে হত্যা, মাদক ও মারামারিসহ ১৩ মামলা রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ