রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

আফগানিস্তানে জাতিসংঘের গাড়িতে মাইন বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের একটি গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে ৭ জন হতাহত হয়েছেন।

গত রোববার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতিসংঘের একটি গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়েছে। তিনি আরো জানান, হামলায় ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

কাবুলের উপকণ্ঠে একটি ব্যস্ত সড়কে এ হামলার ঘটনা ঘটে, যেদিক দিয়ে জাতিসংঘের গাড়ি সচরাচর চলাচল করে থাকে। এখনও পর্যন্ত এই হামলার দায় কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ