বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

পানি সংকট: পটিয়ার চার গ্রামে ভূগর্ভস্থ পানি তোলায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত চট্টগ্রামের পটিয়ার চরকানাই, হুলাইন,পাঁচুড়িয়া ও হাবিলাসদ্বীপ নামের চার গ্রামে ভূগর্ভস্থ পানি তোলায় নিষেধাজ্ঞা দিয়ে অব্যাহতভাবে সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহা. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

রায়ে পানি আইনের অধীনে ওই চারটি গ্রামকে পানি সংকাটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কি না তা তিন মাসের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে

পরে অ্যাডভোকেট রিজওয়ানা হাসান বলেন, পটিয়ার ওই চার গ্রাম থেকে শিল্প কারখানা কর্তৃক ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বসবাসকারী ৩০ হাজার মানুষ পানি পাচ্ছিল না। গ্রামগুলোর প্রায় তিনশত টিউবয়েল বিকল হয়ে গিয়েছিল।

জানা যায়, ২০১৪ সালের ৩০ জুন একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের সূত্র ধরে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। ওই রিটের শুনানি নিয়ে আদালত এর আগে রুল জারি করেছিলেন। আজ সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ