বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক জায়গায় মাওয়া থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সঙ্গে টেকেরহাট থেকে ফরিদপুরগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থলে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সরানোর প্রক্রিয়া চলছে। এগুলো সরানো হলে যান চলাচল স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ