রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

লাইনে ত্রুটির কারণে উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ দুর্ঘটনার কারণ রেল লাইনে ত্রুটি বলে রেল বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধান পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য রেল লাইনের ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য গ্রহণ, রেলওয়ে বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষে তা বিশ্লেষণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

তিনি আরও বলেন, প্রতিবেদনে ওই দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দু’টি সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় জেলা প্রশাসনসহ রেল বিভাগের গঠিত ৫টি তদন্ত কমিটির মধ্যে দু’টি তদন্ত কমিটি দুর্ঘটনার একই কারণ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগিতে আগুন ধরে যায়। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ