রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

সিরিয়ায় রাসায়নিক হামলার রিপোর্ট বিকৃত করেছে ওপিসিডাব্লিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দুমা শহরের রাসায়নিক হামলা সংক্রান্ত রিপোর্ট বিকৃত করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ।

সংস্থার একজন সদস্যের পাঠানো ই মেইল প্রকাশ করে এ খবর দিয়েছে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস।

গত বছর যখন সিরিয়ার সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে ছিল তখন এপ্রিল মাসে দুমা শহরে রাসায়নিক হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় সিরিয়ার সরকারি বাহিনীকে কঠোরভাবে দোষারোপ করা হয় এবং এ বিষয়ে পশ্চিমা দেশগুলো ও তাদের গণমাধ্যম বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালায়।

শুধু তাই নয়, রাসায়নিক হামলার এক সপ্তাহের মধ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সম্মিলিতভাবে সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

২০১৮ সালের ২২ জুন পাঠানো ওই ই মেইলে ওপিসিডাব্লিউ’র সদস্য বলেছেন, “বহু তথ্য ও পর্যবেক্ষণ জটিল করে একটির ভেতরে জড়িয়ে দিয়ে এবং কোনো কোনো অংশ চেপে গিয়ে পক্ষপাতিত্ব করে এমন একটি রিপোর্ট পেশ করা হয়েছে যার বিশ্বস্ততাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ