রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

আফ্রিকার দেশ জিবুতিতে উদ্বোধন হতে যাচ্ছে সবচেয়ে বড় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর-পূর্ব আফ্রিকার দেশ জিবুতির রাজধানীতে শীঘ্রই সেদেশের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে।

তুরস্কের ধর্মীয় বিষয়াদি সংস্থার পক্ষ থেকে জিবুতির রাজধানীতে ‘দ্বিতীয় আব্দুল হামিদ’ মসজিদ নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই মসজিদটি সেদেশের সর্ববৃহৎ মসজিদ এবং এই মসজিদে একসাথে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটির স্থাপত্যটি অটোমানের শৈলীতে নির্মিত করা হয়েছে। মসজিদটি নাম “দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ”-এর (মৃত: ১৯১৮ সাল) নামে নামকরণ করা হয়েছে। তিনি অটোমানের ৩৪তম রাজা ছিলেন।

২০১৫ সালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জিবুতিতে সফর করেন। এই মসজিদটি নির্মাণের সিদ্ধান্ত এই সফরের পর গ্রহণ করা হয়।

খুব শীঘ্রই দেশটির রাজধানী জিবুতিতে তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার প্রধানের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হবে।

মসজিদটির আয়তন ১৩ হাজার বর্গমিটার এবং ৪৬ মিটার উঁচু বিশিষ্ট দুইটি মিনার ও ২৭ মিটার উঁচু বিশিষ্ট একটি গম্বুজ রয়েছে। মসজিদের দেওয়াল অটোমান স্টাইলে ক্যালিগ্রাফি করা হয়েছে।

জিবুতি উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি সামরিক কৌশলগত একটি অবস্থানে বাব এল মান্দেব প্রণালীর তীরে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নামও জিবুতি। ছোট্ট এই দেশে ৯ লাখ নাগরিক রয়েছে। এই দেশের ৯৪ শতাংশ জনগণ মুসলমান। ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ