রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। পেঁয়াজের দাম এখনো আকাশ ছোঁয়া। সংশ্লিষ্ট মন্ত্রীদের বাগাড়ম্বার অসাড় প্রমানিত হয়েছে।

গতকাল মঙ্গলবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন করে চাল, ভোজ্য তেলসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণির মুনাফাখোর জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। দলীয় লোকজন জড়িত থাকায় সরকার এ সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী।

সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মুফতি সাইয়্যেদুর রহমান, হাজী নূর হোসেন প্রমুখ।

-এএ