বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

পেঁয়াজ বিক্রিতে মন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাম বেশির কারণে পেঁয়াজ কম বিক্রি হওয়ায় লোকসানে পড়ছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, বিভিন্ন দেশ থেকে আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম। যে কারণে তারা অল্প পরিমাণে পেঁয়াজ কিনছেন।

কৃষকরা জানান, এতো দিন বাজারে নতুন পেঁয়াজ ওঠে যেত। কিন্তু বৃষ্টির কারণে রোপণে দেরি হওয়ায় উঠতে দেরি হচ্ছে। বাজারে নতুন পেঁয়াজ পুরোপুরি আসতে ২০ থেকে ৩০ দিন সময় লাগবে। তখন হয়তো দাম কমবে।

ক্রেতারা বলেন, বর্তমানে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তারপরও দাম কমছে না, তাহলে সে পেঁয়াজ কোথায় যাচ্ছে? বাজার এভাবে থাকলে পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দিতে হবে।

খুচরা ব্যবসায়ীরা বলেন, রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে তারা পেঁয়াজ কিনে এনে বিক্রি করেন। কিন্তু এখন বাজারে সরবরাহ কম এবং নতুন পেঁয়াজও তেমন আসছে না। যে কারণে দামও কমছে না। আগে যেখানে প্রতিদিন ৫ থেকে ৭ মণ পেঁয়াজ বিক্রি করতেন, এখন দাম বেশি থাকায় সেখানে মাত্র ২০ থেকে ৩০ কেজি বিক্রি করতেও হিমশিম খাচ্ছেন।

তারা বলেন, সারাদিন বসে থাকতে হয়। ক্রেতারা এসে দাম শুনে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম, সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনছেন। বাজার এভাবে থাকলে তাদের ব্যবসাই বন্ধ করে দিতে হবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ