রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

হঠাৎ কর্মবিরতিতে নৌশ্রমিকরা, লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধ, নাব্য সংকট দূর করাসহ ১৫ দফা দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে নৌপরিবহন শ্রমিকরা।

‘শ্রমিক অধিকার সংরক্ষক’ নামে একটি সংগঠনের আহ্বানে বুধবার সকাল থেকে কর্মবিরতি চলছে। ফলে ঢাকাসহ সারাদেশের যাত্রীবাহী নৌচলাচল বন্ধ রয়েছে।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।

সরেজমিনে সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সকালে লঞ্চ টার্মিনালে এসে বিপাকে পড়েছেন চাদঁপুর ও শরিয়াতপুরের যাত্রীরা। যাত্রীরা অভিযোগ করেন, শ্রমিক সংগঠন কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ রাখায় শত শত যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন।

অন্যদিকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল জানান, আমরা এই অবৈধ সংঘঠনে ডাকা ধর্মঘট মানি না। আজ বিকেল পাঁচটা থেকে ঢাকা চাদঁপুর ও বরিশালসহ দেশের ৩৩টি নৌরুট থেকে লঞ্চ চলাচল শুরু করবে।

তিনি দাবি করেন, ওই সংগঠনের কোনো ভিত্তি নাই। ধর্মঘট প্রতিহত করতে নৌ-যান মালিক ও শ্রমিক ফেডারেশন ইতোমধ্যেই আলোচনায় বসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ