রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ইরাকের নতুন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে নতুন করে সৃষ্ট বিক্ষোভে ১৩ জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও ৭০ জন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে এই বিক্ষোভে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার নতুন করে দুর্নীতি বিরোধী বিক্ষোভে নামে দেশটির মানুষ। এতে নাগরিক সেবার উন্নতি, বেকারত্ব নিরসনের দাবিও গুরুত্ব পায়।

বিক্ষোভে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ১৩ জন নিহতের ঘটনা ঘটে, আহত হয় অন্তত আরও ৭০ জন। এমন পরিস্থিতিতে শহরটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে ১ অক্টোবর হাজার হাজার ইরাকি রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। প্রথম দফায় চলা বিক্ষোভে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ