বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ ভ্যান চাপায় জাহিদুল ইসলাম (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পিরিজপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জাহিদুল গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি বাজিতপুর থানায় কর্মরত ছিলেন।

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান বলেন, রাতে ডিউটিরত অবস্থায় পিরিজপুর আমলিতলা এলাকায় জাহিদুল গাড়ি থেকে নামলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাহিদুল। উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুলকে চাপা দেয়ার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলেও এই পুলিশ সদস্য জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ