বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল্লাহ আল নোমান (২১)।

গতকাল বুধবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ শহরের চরসোনাকুড় এলাকার একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নোমান বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মেসের অন্য ছাত্ররা জানান, তারা আব্দুল্লাহ আল নোমানের রুমের সামনে গিয়ে ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখেন।

এমন অবস্থা দেখে নিউটন নামে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুল ইসলাম জানান, চরসোনাকুড় এলাকার একটি মেস থেকে বশেমুরবিপ্রিবির ছাত্র আব্দুল্লাহ আল নোমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ফ্যান হুকের সাথে তার মৃতদেহ ঝুলন্ত ছিল। একতলা একটি বাড়িতে মেস করে ১৫ জন ছাত্র থাকেন। সে ওই মেসের একটি রুমে একা থাকতেন। তার বাড়ি চট্রোগ্রামের রাঙ্গুনিয়ায়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান জানান, ওই ছাত্রের মায়ের সাথে তিনি কথা বলেছেন। তার মা ছেলের মোবাইল ফোনে কল করেছিলেন।

তিনি জানিয়েছেন- ‘রাত ৯টার দিকে ছেলের সাথে তার কথা হয়েছে।’ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মলিকুলার বায়োলজি পরীক্ষার বিষয় নিয়ে ছেলে তার সাথে কথা বলেছেন। পরীক্ষার পর বাড়িতে যাবে বলেও মাকে জানিয়েছিল আব্দুল্লাহ আল নোমান। তার বাবা বেঁচে নেই বলেও প্রক্টর জানান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মো. শাহজাহান ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ