রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রুশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হুমকি উপেক্ষা করেই রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে তুরস্ক। শুধু তাই নয়, ইতোমধ্যে আঙ্কারা সেটার পরীক্ষাও চালিয়েছে বলে জানায় বেশ কয়েকটি গণমাধ্যম।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের হুমকির পরও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পরীক্ষা করছে তুরস্ক। সোম এবং মঙ্গলবার এর পরীক্ষা চালানো হয় বলে কিছু গণমাধ্যমে উঠে এসেছে।

রুশ এস-৪০০ মূলত এমন একটি ক্ষেপণাস্ত্র যেটি আকাশ পথের সব ধরনের হুমকি মোকাবিলা করতে সক্ষম। এ জন্যই নিজেদের আরও সুরক্ষিত করতে শক্তিশালী এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে তুরস্ক।

রোববার তুর্কি কর্মকর্তারা জানান, রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে এস-১৬-এস যুদ্ধবিমান ব্যবহার করেছে বিমানবাহিনী। প্রতিরক্ষা ব্যবস্থার রাডার যাচাই করতে এ সময় যুদ্ধবিমানটি নিচ দিয়ে ওড়ার পাশাপাশি অনেক ওপর দিয়েও ওড়ে যায়।

রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক মুখোমুখি অবস্থানে রয়েছে। মার্কিন প্রশাসন বলছে, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তুরস্ক ন্যাটোভুক্ত সদস্য হওয়ায় তাদের এস-৪০০ কিনতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আঙ্কারা তা মানেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ