বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'উলামায়ে কেরাম ও প্রিন্সিপালের মাটিতে বেহায়াপনা সহ্য করা হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  “ওলী-আউলিয়া, উলামায়ে কেরাম ও প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের রহ. মাটি, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যে সেজদায় মাথা নত করে, সেখানে নাচ-গানের মহড়া সহ্য করা হবেনা। প্রিন্সিপাল হাবীবের উত্তরসূরীরা মাঠে ঝাপিয়ে পড়ে তা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।”

আজ শুক্রবার ছাত্র মজলিস জামেয়া মাদানিয়া শাখার দুই দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শাহী ঈদগাহে গানের শুটিংয়ের প্রতিবাদ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীব এসব কথা বলেন।

ছাত্র মজলিস মাদানিয়া শাখা সভাপতি সানোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ ভুঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, ছাত্র মজলিস সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ মাহদী হাসান জামাল, সেক্রেটারি ইকরামুল হক জুনাইদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উত্তর উপজেলা সভাপতি মাহফুজ হুসাইন, সিলেট পূর্বজেলা হাবীবুজ্জামান সায়হান ও জামেয়া মাদানিয়া শাখার দায়িত্বশীলবৃন্দ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ