রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফেসবুকের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারে ইসলাম: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম গতকাল হঠাৎ অচল হয়ে পড়েছিল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক। ফেসবুকের এক মুখপাত্র বলেন, আমরা দ্রুত তদন্ত করে সমস্যা নির্দিষ্ট করে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করেছি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

সিএনবিসি জানায়, 'থ্যাংক গিভিং ডে' উপলক্ষে বৃহস্পতিবার অতিরিক্ত ব্যবহারকারীর চাপে ডাউন হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম। এ সময় অ্যাকাউন্টে লগইন করা, ছবি-ভিডিও পোস্টসহ নানা ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।

তবে ডাউন ডিটেক্টর গতকাল বলছিল, ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ পরিষ্কার নয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ