রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মালয়েশীয় রাজনীতিবিদকে জাকির নায়েকের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবারেশন টাইগারস অব তামিল এলামের (এলটিটিই) পুনর্জাগরণের চেষ্টার অভিযোগে আটকদের সঙ্গে জাকির নায়েকের যোগসাজশ আছে বলে মন্তব্য করায় এক মালয়েশীয় এমপিকে আইনি নোটিশ দিয়েছেন জাকির নায়েক।

ভারতে জন্ম নেয়া এই ধর্মপ্রচারক বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা। এবার দেশটির ডিএপি আইনপ্রণেতা চার্লস সান্তিয়াগোকে তার মন্তব্য প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

এর মধ্যে তিনি জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে চিঠিতে হুশিয়ারি করে দেয়া হয়েছে।

মালয়েশিয়াকিনি নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক সম্মেলনে চার্লস সান্তিয়াগো বলেন, লংকান বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগারস অব তামিল এলামের সদস্যদের গ্রেফতারের সঙ্গে জাকির নায়েকের সম্পৃক্ততা রয়েছে।

তার এ ধরনের মন্তব্যকে বানানো কল্পকাহিনী উল্লেখ করে এতে তার মানহানি ঘটেছে বলে চিঠিতে জানানো হয়েছে। আইনি সহায়তার ফার্ম মেসার্স অ্যান্ড কোম্পানির মাধ্যমে বুধবার এ ব্যাপারে চার্লসের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

নোটিশে বলা হয়েছে, একজন সংসদ সদস্যের কাছে এ ধরনের বক্তব্য কখনই কাম্য নয়। চার্লসকে অবশ্যই তার দায় স্বীকার করে মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাকির নায়েকের কাছে ক্ষমা চাইতে হবে।

আর সেটি করতে হবে নোটিশ হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে।

অর্থপাচারের অভিযোগে ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় গত তিন বছর ধরে তিনি মালয়েশিয়ায় বসবাস করে আসছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ