রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

হালাল পশুর যে সাতটি জিনিস খাওয়া নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইল হুসাইন ।।

মহান আল্লাহ তাআলার সব বিধান তাঁর বান্দাদের কল্যাণের জন্য। যদিও বান্দা সব সময় তাঁর প্রতিপালকের দয়া, কল্যাণকামিতা উপলব্ধি করতে পারে না। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের জীবিকা নির্বাহের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছেন। সঙ্গে সঙ্গে এ বিধানও দিয়েছেন যে তারা যেন সেগুলোর মধ্যে হালাল খাদ্যই গ্রহণ করে এবং হারাম বস্তু ত্যাগ করে।

কেননা হারাম খাদ্যে কেবল পরকালীন অকল্যাণই নয়, বরং তাতে রয়েছে পার্থিব ব্যাপক ক্ষতি। মহান আল্লাহ কোরআনে কারিমে রাসুল সা.-এর পরিচয় দিতে গিয়ে ইরশাদ করেন, 'যিনি তোমাদের জন্য উৎকৃষ্ট বস্তুসমূহ হালাল করবেন এবং নিকৃষ্ট বস্তুসমূহ হারাম করবেন।' (সুরা আরাফ : ১৫৭)

হালাল পশুর সাতটি জিনিস খাওয়া নিষেধ। যথা, ১. প্রবাহিত রক্ত ২. অ-কোষ ৩. চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি ৪. মূত্রথলি ৫. পিত্ত ৬ ও ৭. নর ও মাদার গুপ্তাঙ্গ।

এ সংক্রান্ত হাদিসটি হল-

كَرِهَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مِنَ الشّاةِ سَبْعًا: الْمَرَارَةَ، وَالْمَثَانَةَ، وَالْغُدّةَ، وَالحَيَا، وَالذّكَرَ، وَالْأُنْثَيَيْنِ، وَالدّمَ.

অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর সাতটি জিনিস অপছন্দ করেছেন: পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর ও মাদার গুপ্তাঙ্গ, অ-কোষ, (প্রবাহিত) রক্ত। (কিতাবুল আছার মুহাম্মাদ রাহ., হাদীস ৮০৮)

তথ্যসূত্র: মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৮৭৭১; বাদায়েউস সানায়ে ৪/১৯০; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৬৩; রদ্দুল মুহতার ৬/৭৪৯; ইলাউস সুনান ১৭/১২৯

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ