বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এবার শ্রীমঙ্গলে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ২নং লাইনে এবার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে এ ঘটনা ঘটে। ট্রেনের চালক দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশন সূত্রে ও স্থানীয়রা জানিয়েছে, স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে স্টেশনে থাকা লোকজন হইচই শুরু করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক।

মালবাহী ট্রেনের চালক হোসেন শহীদ বলেন, ইঞ্জিনের একজাস্টারে ময়লা জমায় কার্বন গলে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ