রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ৫ জন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে তিনজনকে চবি মেডিকেলে সেন্টারে ও বাকি দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সুইডেন, একই বর্ষের ইসলাম শিক্ষা বিভাগের শেখ জাহিদ, ইতিহাস বিভাগের মুহা. রিয়াদ, গণিত বিভাগের তানজিম সাদমান ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের মুহা. রিয়াদ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মারধরের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এ.এফ রহমান, আলাওল ও সোহরাওয়ার্দী হলের কর্মীরা জড়ো হয়ে সোহরাওয়ার্দী হলের সামনে এবং অন্যগ্রুপ কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। এসময় দুইপক্ষের পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এটা বলা যাবে না। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে দেখছি। এটা নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপরে। পুরো বিষয়টি সুরাহা করার চেষ্টায় আছি।

-এএ